Homeমুল পাতাচট্টগ্রামে বিচারককে জুতা ছুঁড়ে মারল আসামি

চট্টগ্রামে বিচারককে জুতা ছুঁড়ে মারল আসামি

প্রাইম ভিশন ডেস্ক »

আদালত সূত্র জানায়, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে কিছু বুঝে উঠার আগেই চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন মনির খান মাইকেল। দ্রুত তাকে নিবৃত্ত করেন পুলিশ। শুনানির জন্য এই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়েছিল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কোর্ট হিলস্থ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভবন ৪র্থ তলায় অবস্থিত সাইবার ট্রাইবুনাল আদালতের এজলাসের ভিতর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামির নাম মো. মনির খান মাইকেল। তিনি ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে। তিনি উক্ত আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়