Homeমুল পাতারাস্তা পারাপারের সময় পিকআপচাপায় পথচারীর মৃত্যু

রাস্তা পারাপারের সময় পিকআপচাপায় পথচারীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় নিয়ন্ত্রণহীন পিকআপের চাপায় মো. হাসেম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার জামাল কোরআন মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাসেম ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে।

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, সকালে হাসেম নিজেদের চাষাবাদের জমি দেখতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মানিকছড়িগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর পর গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মৃতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়