Homeমুল পাতাএখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো: ইধিকা

এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো: ইধিকা

প্রাইম ভিশন ডেস্ক »

ছোটপর্দার পরিচিত মুখ হলেও টালিউডে সুবিধা করতে না পারা অভিনেত্রী ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে। ছবিটি ভাগ্য বদলে দিয়েছে এই অভিনেত্রীর।

শাকিবের বদৌলতে এখন টালিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। তবে সমালোচনা পিছু ছাড়ছে না তার। এবার সামাজিক মাধ্যমে খোলামেলা ছবি দিয়ে হয়েছেন সমালোচনার শিকার। নেটাগরিকদের কটাক্ষে চুপ থাকেননি ইধিকা। দিয়েছেন পাল্টা জবাব।

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি প্রকাশ করেছেন ইধিকা। সেখানে লাল রঙের একটি লেহেঙ্গায় দেখা গেছে তাকে। সঙ্গে খোলামেলা ব্লাউজ। মাথার চুল ছিল খোলা। চোখে গাঢ় কাজল। সবকিছুকে ছাপিয়ে গেছে তার বক্ষ বিভাজিকা।

তবে ইধিকাকে এই বেশে দেখতে চাননি নেটিজেনদের কেউ কেউ। মন্তব্যের ঘরে জানিয়েছেন তা। একজন লিখেছেন, আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম।

তার নীচে আরো এক ভক্ত লিখেছেন, এগুলো আশা করিনি তোমার থেকে।

জবাবে সেখানে ইধিকা কিছু না বললেও পরের একটি ছবিতে দিয়েছেন তার জবাব। ক্যাপশনে লিখেছেন, এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।

ইধিকাকে দেখা যাবে দেবের নায়িকা হিসেবে। সবকিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্ত-র পরবর্তী ছবিতে নাকি জুটি বাঁধবেন দুজনে। ছবির নাম ‘খাদান’, পুরোদস্তুর বাণিজ্যিক ছবি এটি। এরইমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়