Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাস্মার্টফোনে ভাইরাস প্রবেশ করছে, আটকান এই ৫ উপায়ে

স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করছে, আটকান এই ৫ উপায়ে

প্রাইম ভিশন ডেস্ক »

আমাদের বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করতে হয়। তবে ব্যক্তিগত কিছু ভুলের কারণে ডিভাইসে প্রবেশ করে ভাইরাস। এমনকি এতে বিভিন্ন সমস্যাও দেখা যায়। ফোন গরম হয়ে যাওয়া, ধীরে কাজ করাসহ এমন অনেক কিছুই।

তাই এবার চলুন জেনে নেই, কীভাবে স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করে। এর পাঁচটা কারণ আপনাকে জানানো হবে।

অজানা লিংক

আপনার স্মার্টফোনের অজানা লিংকে ক্লিক করলেই হতে পারে বিপদ। এমন অনেক লিংক থাকে, যা ফোনের জন্য মারাত্মক বিপজ্জনক। অজানা লিংকগুলো আপনার ডিভাইসে ভাইরাসও ইনস্টল করতে পারে। তাই ভুল করেও অজানা লিংকে ক্লিক করবেন না।

ই-মেইলের মাধ্যমে

আপনি যদি কোনো অজানা ইমেল, মেসেজ পান বা কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করে, যেমন ধরুন কোনো অফারের লিংক, কোনো সিনেমার লিংক। তাহলে আগেই সেই অজানা লিংকে ক্লিক করার মতো ভুল করবেন না।

জাল সাইটে প্রবেশ

কোনো সন্দেহজনক সাইটে ভুলেও ভিজিট করবেন না। এতে বিরাট বড় বিপদ ডেকে আনবেন। কারণ জাল সাইটগুলোতে ম্যালওয়ার সেট করে থাকে। ম্যালওয়ার হলো এক ধরনের ভাইরাস। আর এই ধরনের জাল সাইট ভিজিট করার পর যে কোনো লিংকে ক্লিক করলে আপনার ডিভাইসে ভাইরাস আসার সম্ভাবনা বেড়ে যায়।

এপিকে ফাইলের সাহায্যে

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আছে। আপনি যদি প্লে স্টোরে কোনো অ্যাপ খুঁজে না পান, তাহলে এপিকে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করবেন না।

ওয়াইফাইয়ের সমস্যাতেও হতে পারে

বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করলে আপনার ফোনে ভাইরাস প্রবেশ করেতে পারে। তাই হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করবেন না। এতে বিভিন্ন ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়