Homeমুল পাতাডিমের দাম বাড়ায় ক্ষমা চাইলেন পুতিন

ডিমের দাম বাড়ায় ক্ষমা চাইলেন পুতিন

প্রাইম ভিশন ডেস্ক »

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিমের দাম বাড়ায় ক্ষমা প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এক নারীর প্রশ্নের জবাবে পুতিন এ ক্ষমা প্রার্থনা করেন।

ওই নারী ডিমের দাম বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পুতিন বলেন, চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় আমরা উৎপাদন বাড়াতে পারিনি। দ্বিতীয়ত, যথাসময়ে আমরা ডিম আমদানি করতেও ব্যর্থ হয়েছি।

কারণ ব্যাখ্যা করার পর পুতিন বলেন, আমি দুঃখিত। ডিমের দাম বেড়ে যাওয়ায় আমি ক্ষমা প্রার্থনা করছি। আমলাদের কাজের ব্যর্থতার কারণেই এমনটি হয়েছে।

চলতি সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে প্রায় ১২০ কোটি পিস ডিম আমদানি করা হবে। এতে শুল্ক দিতে হবে না।

সম্প্রতি রাশিয়ায় ডিমের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় পণ্যটির দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়