শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeমুল পাতাআগামী নির্বাচন নিরপেক্ষ হবে : মনজুর আলম

আগামী নির্বাচন নিরপেক্ষ হবে : মনজুর আলম

প্রাইম ভিশন ডেস্ক »

ফুলকপি প্রতীক এর চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২০ ডিসেম্বর  বুধবার বিকাল ২ টার পর থেকে নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গনসংযোগকালে তিনি আসরাফ আলী রোড, লাকী হোটেল এলাকা, বেলুয়ার দিঘী এলাকা, পাহাড়তলী কাঁচা বাজার, প্রাণ হরিদাস রোড, পদ্মপুকুরপাড়, মৌসুমী আবাসিক এলাকা, পানির কল, বাচামিয়া রোড, আবুল বিড়ি ফ্যাক্টরী ও ঈদগাঁ কাঁচা বাজারসহ ১২টি ¯’ানে পথ সভা করেন।

এসকল পথ সভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৭ জানুয়ারী রবিবার তাকে ফুলকপি মার্কায় ভোট প্রদানের আহবান জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্ব”ছতার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ হবে। জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবে। আমি আশা করি প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রেখে জনগনের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভুমিকায় থাকলে নির্বাচন অর্থবহ হবে।

আমিও শতভাগ সফল হবো এ আশা পোষণ করি। সাবেক মেয়র মনজুর আলম বলেন, দেশ সবার উপরে, দেশের শান্তি ও ¯ি’তিশীলতার উপর জাতির ভবিষ্যত নির্ভর করে। সকলপক্ষ আন্তরিক হয়ে নির্বাচনকে অর্থবহ করবেন এটাই আমার প্রত্যাশা।

জনসংযোগকালে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের নানা শ্রেণী ও পেশার মধ্যে বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, হাজী মোহাম্মদ শফি, আবদুর রহিম, সাব্বির আহমদ, আমিনুল হক সওদাগর, আমিনুল হক, এসএম দিদারুল হক, জাহিদুল হক শিবলু, কোহিনুর আকতার কাজল, সাবিনা ইয়াসমিন, রোজীনা আকতার, ডালিয়া আকতার, রুমী চৌধুরী, আনিকা আকতার লাভলীসহ ¯’ানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভে”ছা ও মতবিনিময় করেন। ২১ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গনসংযোগ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়