Homeমুল পাতালায়ন ইমরানের সমর্থনে পরিবারের সদস্যদের গণসংযোগ

লায়ন ইমরানের সমর্থনে পরিবারের সদস্যদের গণসংযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৪ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের স্ত্রী লায়ন নিশাত ইমরান, কন্যা তাহিয়া নিশাত ইমরান এবং পুত্র সারফরাজ ইমরান এর নেতৃত্বে মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

লায়ন মোহাম্মদ ইমরানের পত্নী লায়ন নিশাত ইমরান সবাইকে নির্ভয়ে ৭ তারিখ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং জঙ্গল সলিমপুর এলাকার সকল সমস্যা সমাধানের আশাবাদ করেন।

গণসংযোগে অংশগ্রহণ করেন প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের বোন শিরিন আহমেদ ও জেরিন আবসার, ভাগ্নী সুমি, ভগ্নিপতি মহিউদ্দিন খোকন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়