Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাবর্তমান ও প্রাক্তনকে নিয়ে নার্গিসের পার্টি

বর্তমান ও প্রাক্তনকে নিয়ে নার্গিসের পার্টি

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের তারকা অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি বড় পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না তাকে। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। কিছুদিন আগে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানান, প্রেম করছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক উদয় চোপড়া ও বর্তমান প্রেমিক টনি বেগকে নিয়ে পার্টি করলেন নার্গিস।

নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে পার্টি করেন নার্গিস ফাখরি। তাতে যোগ দেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি। সেই পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর্সলান গনি। একটি ছবিতে দেখা যায়, নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন তার প্রেমিক টনি। তার পেছনে শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে উদয় চোপড়া। এছাড়াও আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

এর আগেও টনি বেগের সঙ্গে দেখা গেছে নার্গিস ফাখরিকে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়