Homeমুল পাতাবোয়ালখালীতে ভোটকেন্দ্রে ইউপি সদস্যের ওপর হামলা

বোয়ালখালীতে ভোটকেন্দ্রে ইউপি সদস্যের ওপর হামলা

প্রাইম ভিশন ডেস্ক »

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য সুরেশ চৌধুরীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মাথা ফেটে যায়।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ সারোয়াতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সুরেশ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষানের সমর্থক বলে জানা গেছে।

আহত সুরেশ চৌধুরী বলেন, ‘কেটলি প্রতীকের সমর্থকরা হঠাৎ হামলা চালিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়