Homeমুল পাতাউখিয়ায় ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

উখিয়ায় ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ‘পূর্ব বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া। তার বয়স আনুমানিক ৩৮ বছর। তিনি একই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী জানান, গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী এক রোহিঙ্গার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে সম্প্রতি বাগ্‌বিতণ্ডা হয়। শনিবার রাতে বসত ঘরের বাইরে বাদশা মিয়া স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ অবস্থায় একপর্যায়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুকুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ বাদশা মিয়ার ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহত বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়