Homeমুল পাতাচট্টগ্রাম হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর

চট্টগ্রাম হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের জন্য পাহাড়তলীর উত্তর কাট্টলী মৌজায় প্রস্তাবিত ৩০ একর জায়গা গতকাল সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসন সূত্র জানায়, উত্তর কাট্টলী মৌজার উক্ত ৩০ একর জমির দিয়ারা ৫ দাগের আন্দর ০.৪৫০০ একর জমির উপর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের এ উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক।

৩০ একর জায়গার মধ্যে ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থ অর্থাৎ ১৯,৫০০ বর্গফুট সমপরিমাণ জায়গার উপর আপাতত অস্থায়ী ভিত্তিতে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, আশা–আকাঙ্ক্ষার প্রতীক চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ। আমাদের প্রচেষ্টা থাকবে ২৬ মার্চের আগে অস্থায়ী ভিত্তিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে ইটের ব্রিক সলিং ও চারপাশে কাটা তারের বেড়া নির্মাণের কাজ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়