Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতা৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করবে সরকার

৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করবে সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে সাশ্রয়ী দামে গরু-খাসি ও মুরগির মাংস এবং ডিম বিক্রি করবে সরকার।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

তিনি বলেন, গরুর মাংস ৬০০, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা দরে বিক্রি করা হবে। এ ছাড়া ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সারা দেশে এই দরে বিক্রি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় ত্রিশটি জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

আব্দুর রহমান বলেন, আসন্ন রমজানে আমাদের মূল লক্ষ্য থাকবে যাতে মানুষ স্বস্তিতে পণ্য কিনে খেতে পারে। আমরা ব্যবসায়ীদের আহ্বান করছি, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, এ সম্মেলনে ডিসিরা এ বিষয়ের একমত হয়েছেন। তারা কোন অবস্থাতেই বাজার স্থিতিশীল হতে দেবে না। খাদ্য নিয়ে কারসাজি রোধ করবেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের আইন করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নৈতিক জায়গায় ঠিক থাকতে হবে। সামাজিক ক্যাম্পেইন করতে হবে, পবিত্র মাসে কাজসাজি করে দাম বাড়ানো দুঃখজনক৷’

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ব্রিফিংয়ে বলেন, মজুদবিরোধী অভিযান চালাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে সার্বিক সহযোগিতার মাধ্যমে এটি বাস্তবায়ন করেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়