বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeমুল পাতারোহিঙ্গা নেতা খুন

রোহিঙ্গা নেতা খুন

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা। সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

এর আগে, হাকিমপাড়া (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরের এস-৪ বি ব্লকের কাঁটাতারের কাছে একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আহমদ (৪২) রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য ছিলেন। তিনি পাশের মধুরছড়া (ক্যাম্প-৪) আশ্রয় শিবিরের জি-৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।

এর আগে গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে পাশের বালুখালী (ক্যাম্প-১৮) আশ্রয় শিবিরে আরসা সন্ত্রাসীরা আরএসও সদস্য নুর কামালকে (২৯) গলা কেটে হত্যা করে। তিনি তাজনিমার ঘোনা আশ্রয় শিবিরের (ক্যাম্প-১৯) ডি-১৩ ব্লকের নুর সালামের ছেলে। অল্প সময়ের ব্যবধানে পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পের শরণার্থীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। বর্তমানে এই আশ্রয় শিবিরে প্রায় ৫৮ হাজার রোহিঙ্গার বসতি রয়েছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে আরসার ১০ থেকে ১২ জন সন্ত্রাসী জাফর আহমদকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে। গলায় গুলি লাগার পর ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলে আরএসওর সক্রিয় সদস্য জাফরের মৃত্যু হয়। পরে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়