Homeমুল পাতারোহিঙ্গা ক্যাম্পে নেতাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে নেতাকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কমিউনিটির এক নেতা ( মাঝি ) নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সোমবার ভোরে উখিয়া উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইলিয়াছ উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা ) ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ ভোরে ১০/১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুষ্কৃতিকারি ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি শামীম হোসেন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তবে কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়।’

ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়