Homeমুল পাতাসাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার (২৯ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠানো হয়।

এতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশ সেনাবাহিনী’ ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। দেশের সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে নাই। যা দুদকের নিষ্ক্রিয়তা। ওই বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান জানান, জেনারেল আজিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আবেদন করেছেন তিনি। দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট করবেন।

এর আগে, দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত ২০ মে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আজিজ আহমেদ অবসরে যাওয়ার প্রায় ৩ বছর পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জুন বাংলাদেশে চিফ অব আর্মি স্টাফ নিযুক্ত হন আজিজ আহমেদ। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২১ সালের ২৪ জুন অবসরে যান তিনি। এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়