মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাদ্বিতীয় বিয়ে করায় স্বামীকে খুন করলো প্রথম স্ত্রী

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে খুন করলো প্রথম স্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে কয়েকঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার স্ত্রীর ছুরিকাঘাতে হারুনুর রশীদ (৪০) নামের এক প্রবাসী খুন হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেরিন ড্রাইভ রোডের বেইলি হ্যাচারির পেছনে ছিনতাইকাীদের ছুরিকাঘাতে খুন হয় নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারী।

(৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আশুর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ নুরুল আলমের ছেলে।

জানা যায়, হারুনুর রশীদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত আট দিন আগে তিনি বাংলাদেশে আসেন। এখানে আসার পর চারদিন আগে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সাথে তার বিরোধ চলে আসছিল।

সর্বশেষ রোববার রাত ১০ টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্ত্রী রহিমা।

পরে মেয়ে এসে পিতার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে আর্তচিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এসে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। পৃথক দুই ঘটনার তদন্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়