Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতা‘ব্ল্যাক ডায়মন্ড’ মিম

‘ব্ল্যাক ডায়মন্ড’ মিম

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি। সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন ফটোশুটের ছবি প্রকাশ করে তিনি।

সম্প্রতি কালো গাউনে আলো-আধারের খেলায় মেতেছিলেন মিম। সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গলায় নেকলেস, কালো গাউনে মোহমীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। মিমকে কালো এই পোশাকে দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘ব্ল্যাক ডায়মন্ড’। কেউ আবার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানের কিছু লাইন লিখেছেন। কারো মন্তব্য, ‘মিমের থেকে চোখ ফেরানোই দায়’।

সম্প্রতি ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা।

মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়