প্রাইম ভিশন ডেস্ক »
লোহাগাড়ার চুনতিতে বিষপানে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারিন ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল রোববার রাতে নিহতের স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর গৃহবধূর বন্ধক রাখা স্বর্ণ তার স্বামীকে এনে দিতে বলেন। তারপর স্বামী গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দিতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে আজ সোমবার সকাল ১০টার দিকে সকলের অগোচরে বিষপান করেন গৃহবধূ।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, সকালে বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।


