Homeমুল পাতাচমেক হাসপাতালে আগুন

চমেক হাসপাতালে আগুন

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লেগেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিনির্বাপকের ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা আতঙ্কে দিগ্বিদিক ছুঁটতে থাকে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, পরিত্যক্ত ময়লার স্তূপে ছোট আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার এক্সটিংগুইসারের ধোঁয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়