বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাওমরা যাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান

ওমরা যাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান

প্রাইম ভিশন ডেস্ক »

ওমরা যাত্রীদের জন্য সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। এছাড়া যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিমানের জনসংযোগ বিভাগের মহাপরিচালক বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ওমরা যাত্রী আগে টিকিট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। আর যেসব যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে।

এর আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সব বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যেকোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়