বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাসাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক

প্রাইম ভিশন ডেস্ক »

দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। আটকদের মধ্যে অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিম।

তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানান ওসি।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়