প্রাইম ভিশন ডেস্ক »
সম্প্রতি বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ড মোটরসাইকেল। রাজকীয় এই বাইক বাজারে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ বলছেন এই বাইক এদেশের সড়কের জন্য উপযুক্ত নয়। কেউ বলছেন এই বাইক কিনলে জ্বালানি তেল কিনতে কিনতে ফতুর হয়ে যেতে হবে। রয়েল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে এমন গুঞ্জন ও শঙ্কার পাশাপাশি রয়েছে নানা প্রশ্ন। যার বেশিরভাগই মাইলেজ সংক্রান্ত। স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চান রয়েল এনফিল্ডের মাইলেজ সম্পর্কে। জানুন রয়েল এনফিল্ডের কয়েকটি মডেলের মাইলেজ।
নানা দিক বিবেচনা করে অনেকেই এই বাইক কেনার সিদ্ধান্ত নেন। আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে রাইডারদের প্যাশন। রয়েল এনফিল্ড বাইক তার দাপুটে লুকের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। তবে কেউ যদি ভাবেন রয়েল এনফিল্ড তার ড্যাশিং লুক এবং বড় ইঞ্জিনের জন্যই শুধু পরিচিত তাহলে আপনি ভুল ভাববেন। কেননা, প্রতিষ্ঠানটির দুইটি মডেলে ভালো মাইলেজ পাওয়া যায়।
৩৫০ সিসি ইঞ্জিনের যতগুলো বাইক রয়েল এনফিল্ড বিক্রি করে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় মডেল বুলেট ৩৫০। বহুকাল থেকে এই মোটরসাইকেল বিক্রি করছে রয়েল এনফিল্ড। বাইকটি প্রথম লঞ্চ হয় ১৯৩২ সালে। তখন যদিও মালিক সংস্থা এইচার মোটরস ছিল না। ভারতে এই বাইক আসতেই অল্প দিনেই বাইকপ্রেমীদের মনে জায়গা করে নেয় বুলেট।
এখনো বহু মানুষের কাছে প্রিয় মোটরসাইকেল রয়েল এনফিল্ড বুলেট। ডিজাইনের ক্ষেত্রে বুলেট ৩৫০ যতটা চমকপ্রদ ততটাই আকর্ষণীয় বাইকের মাইলেজ। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এর মাইলেজ ৩৮ কিলোমিটার। এর ট্যাংকের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১৩.৫ লিটার।
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ সর্বোচ্চ ১৯.১ হর্সপাওয়ার তৈরি করতে পারে সঙ্গে পাওয়া যায় ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার। ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় পাবেন ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক। সঙ্গে থাকবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বুলেট যদি সবচেয়ে পুরনো হয় তাহলে বিক্রির নিরিখে সবার থেকে এগিয়ে ক্লাসিক ৩৫০। বর্তমানে রয়েল এনফিল্ড হান্টারের পর বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাসিক ৩৫০। বলা চলে দেশজুড়ে সংস্থার প্রতিচ্ছবি বহন করে চলেছে ক্লাসিক ৩৫০। কত মানুষের প্রথম বাইক এই ক্লাসিক।
মোটরসাইকেলটি লুকে সুপার স্টাইলিশ তেমনই ফাটাফাটি মাইলেজ। প্রতি লিটারে ক্লাসিক ৩৫০ মাইলেজ দেয় ৩৬ কিলোমিটার। এতেও রয়েছে ৩৪৯ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০.২ ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। বাইকটির সর্বাধিক গতি ১১৪ কি.মি. প্রতি ঘণ্টা।
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অটোমোবাইল
মোটরসাইকেল
বাইক
রয়েল এনফিল্ড
জ্বালানি
জানতে চাই
ফিচার
টিপস
এই ক্যাটাগরির আরও খবর
রয়েল এনফিল্ডের এই ৭ মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়
মোটরসাইকেল তৈরির আগে ঘাস কাটার যন্ত্র বানাত রয়েল এনফিল্ড
রয়েল এনফিল্ডের এই ৩ মডেল থেকে চোখ ফেরাতে পারে না মেয়েরা
মোটরসাইকেলের সিট কালো রঙের হয় কেন?
রয়েল এনফিল্ড মোটরসাইকেল যেভাবে বিশ্ব জয় করল
রয়েল এনফিল্ডের কোন মডেল সবচেয়ে বেশি মাইলেজ দেয়?
১২৫ সিসির ইঞ্জিনে বাংলাদেশে আসছে হিরো এক্সট্রিম
নতুন ডিজাইনে ১২৫ সিসির পালসার আনল বাজাজ
এই সুপার স্পোর্টস বাইকের নাম শুনেছেন?
শক্তিশালী ইঞ্জিনে আসছে হিরোর এই অ্যাডভেঞ্চার বাইক
সর্বশেষ
জনপ্রিয়
১
তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এমন নির্বাচন কমিশন চাই: ফারুক
২
হাদিসে বর্ণিত ছোট ১০ দরুদ
৩
ডিমের দাম কমলেও মিলছে না নির্ধারিত দামে
৪
ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধের দাবি
৫
ফের ব্যাটিং ধস, অল আউটের দ্বারপ্রান্তে ভারত
সব খবর
রয়েল এনফিল্ড মোটরসাইকেল কোন কোন দেশে চলে?
অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩ এএম
শেয়ার করুন:
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonlinkedin sharing button
royal enfield bike world wide
মোটরসাইকেলের বাজারে জনপ্রিয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড। এই কোম্পানির মোটরসাইকেলের জয়জয়কার বিশ্বজুড়ে। যার জন্মস্থান ইংল্যান্ড হলেও ভারত থেকে সুখ্যাতি ছড়িয়েছে।


