Homeমুল পাতাহাটহাজারীতে জাতীয় যুব দিবস পালিত

হাটহাজারীতে জাতীয় যুব দিবস পালিত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় যুব দিবস ২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও শ্রেষ্ঠ যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মোহাম্মদ শাহ -ই-জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, পৌর কাচারীসড়ক বনিক সমিতির ‘সাধারন সম্পাদক রেজাউল করিম বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, হাটহাজারী যুব কল্যান সমিতি উপদেষ্টা অশোক সেন, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান, সফল আত্মকর্মী (নারী) ফারহানা খানম ববি, সফল আত্মকর্মী (পুরুষ) আহম্মদ নুর প্রমুখ।

এ সময় জাতীয় যুব দিবসে সেরা যুব সংগঠকের হন হাদী জমির উদ্দিন। এ ছাড়াও শ্রেষ্ঠ সংগঠন গ্রামীন নারী যুব কল্যান সমিতি,জাতীয় যুব দিবস উপলক্ষে ৯ জন যুব উদ্যোক্তাতার মধ্য ১১ লাখ টাকা যুব ঋন বিতরণ করা হয়। ঋন প্রাপ্তরা হলেন শারমিন সুলতানা, পান্না শীল, মোফাসের হোসেন, সাজ্জাদ হোসেন, শারমিন পুস্প, সৈয়দা মোরশেদা বেগম, রতন কুমার দেব, শারমিন আক্তার, ও দিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়