সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাসুযোগ পেয়েও জিততে পারল না ব্রাজিল

সুযোগ পেয়েও জিততে পারল না ব্রাজিল

প্রাইম ভিশন ডেস্ক »

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারল না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সফরত ব্রাজিল। তবে আক্রমণে গিয়ে বারবারই হতাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থরা। নবম মিনিটে বক্সে বল নিয়ে ঢুকলেও ওয়ান অন ওয়ান পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনিসিয়ুস। গোলরক্ষকের বাধার মুখে পাস দেন রাফিনিয়াকে। তিনি বল বারের উপর উড়িয়ে মারেন। এরপর ১৪তম মিনিটে বক্সে গেরসন দারুণ এক জোরালো শট নিলেও সেটা লক্ষ্যে থাকেনি।

ম্যাচের ২২তম মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় সহজ গোল মিস হয় ভিনিসিয়ুসের। সতীর্থের পাস বক্সে পেয়ে পেনাল্টি এরিয়া থেকে পা বাড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে তারকা। কিন্ত সে বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর বক্সের বাইরে থেকে নেয়া গেরসনের জোরালো শট বাঁ দিকে ঝাপিয়ে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।

পাঁচ মিনিট পর ভুল পাস দিয়ে বিপদ প্রায় ডেকে এনে ছিলেন এডারসন। এগিয়ে এসে ওয়ান অন ওয়ান পজিশনে ভেনেজুয়েলার শট না ঠেকালে গোল প্রায় হজমই করে বসেছিল সেলেসাওরা। ৪০তম মিনিটে বক্সে দারুণ সুযোগ মিস করেন স্যাভিনিও। অনেক চেষ্টার পর ৪৩তম মিনিটে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট দুরূহ পোস্টে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি রোমো।

তবে ব্রাজিলের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলাসকো সেগোভিয়া। শট ফেরাবেন কী, গতির কাছেই পরাস্ত হন এডারসন। তবে ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভিনি। ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিআর চেকে ফাউল ধরে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক নিতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়