Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতানতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা

নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা

প্রাইম ভিশন ডেস্ক »

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী লামিমা লাম ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করেছেন। এরপর এ নির্মাতা হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম।

কাজল আরেফিন অমির নাটক ছাড়াও অন্য নির্মাতাদের কাজ নিয়েও বেশ ব্যস্ত এ অভিনেত্রী। সম্প্রতি নির্মাতা রানার ‘এতদিন কোথায় ছিলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন লামিমা লাম। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল।

নির্মাতা রানা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সব বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি।

তিনি বলেন, গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন।

অভিনেত্রী বলেন, ত্যাগ, বিশ্বাস আর ধৈর্য একটি সম্পর্ককে কতটা মধুর করে, কতটা আপন করে তা নিয়ে এতদিন কোথায় ছিলের গল্প।

‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এই সময়ের ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।

সোহেল মণ্ডল-লামিমা লাম ছাড়াও ‘এতদিন কোথায় ছিলে’ নাটকটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়