বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাজেফার বিয়ে-বাচ্চা নিয়ে যা বললেন

জেফার বিয়ে-বাচ্চা নিয়ে যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে গায়িকা জেফারের নাম জড়িয়েছে অনেকদিন। এদিকে কদিন আগে থাইল্যান্ডেও দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায়।

সেই ছবিই গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। এরপর থেকে জোড়ালোভাবে মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। অনেকের ধারণা চুটিয়ে প্রেম করছেন রাফসান-জেফার।

এবার এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার রহমান। তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তার কিছু বলার নেই।

জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক।

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেমসম্পর্ক নিয়ে জেফার বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে…। আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়