বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাসাইফের ওপর হামলাকারী বাংলাদেশি বলছে মুম্বাই পুলিশ

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি বলছে মুম্বাই পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করছে ভারতের মুম্বাই পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলি খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। তাকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মুম্বাই পুলিশ বলছে, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়