শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতানিপুণের সদস্যপদ স্থগিত করে ভারতে উড়াল দিলেন মিশা

নিপুণের সদস্যপদ স্থগিত করে ভারতে উড়াল দিলেন মিশা

প্রাইম ভিশন ডেস্ক »

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সদস্যপদ স্থগিত করা হয়েছে। গত রবিবার সমিতির সভাপতি মিশা সওদাগরের সভাপত্বিত্বে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নিপুণের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিপুনের সদস্যপদ স্থগিতের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী।

জানা গেছে, গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি।

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি।

এর আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড। তার এসব কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে রবিবার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিপুণের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নিপুণের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও তাতে সাড়া মেলেনি।

এদিকে নিপুণের সদস্যপদ স্থগিতের দুইদিন পর ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য আজ ভারতে রওনা দিলেন মিশা। আজ সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সেখানে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়