রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাখুচরায় সয়াবিনের লিটার ১৬০ টাকা, বেশি নিলেই ব্যবস্থা

খুচরায় সয়াবিনের লিটার ১৬০ টাকা, বেশি নিলেই ব্যবস্থা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ভোজ্যতেল খুচরায় ১৬০ টাকা লিটার হিসেবে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এর বেশি দামে বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমদানিকারকরা ১৫৩ টাকা, পাইকাররা ১৫৫ টাকা এবং খুচরা ব্যবসায়ীরা ১৬০ টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এ দর থাকবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে ভোজ্যতেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এতে ব্যবসায়ী গ্রুপ টিকে ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা এবং ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের সুযোগে অনেকেই খোলা তেল বেশি দামে বিক্রি করছে। তাই আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের বাইরে গিয়ে কেউ বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, খোলা সয়াবিন তেল খুচরায় সর্বোচ্চ ১৬০ টাকায় বিক্রি করা যাবে। কেউ চাইলে এর চেয়ে কমেও বিক্রি করতে পারবে। নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া যাবে না। সিদ্ধান্ত না মানলে বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট পরিস্থিতি দেখতে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান সিটি মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। পরিদর্শনে গিয়ে ভোজ্যতেল উধাও হওয়ার সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের এ বৈঠকে ডাকেন তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়