শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeমুল পাতাক্ষুদ্র মহল একত্রিত হয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে :মীর হেলাল

ক্ষুদ্র মহল একত্রিত হয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে :মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনগণকে জনগণের ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) মার্চ হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনগণের ক্ষমতাকে অগ্রাহ্য করে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি।

জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করা।

তিনি বলেন, কয়েকটি জনবিচ্ছিন্ন ক্ষুদ্র মহল একত্রিত হয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা জনগণের চিন্তা না করে দেশের অস্থিতিশীল পরিবেশকে দীর্ঘায়িত করতে চায়।

তিনি বলেন, জনগণ এখনো ধৈর্য ধারণ করছে, সরকারকে সময় দিচ্ছে নির্বাচনের কাঠামো মেরামতের জন্য। জনগণের দ্বারা নির্বাচিত সরকার‌ ছাড়া দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন এবং দেশের টেকস‌ই উন্নয়ন সম্ভব নয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দীল মোহাম্মাদ। প্রধান বক্তা হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন।

বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন।

উপজেলা, পৌরসভা, ওয়ার্ড বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা মাহফিলে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়