Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাঅসুস্থ শিশুর চিকিৎসায় মীর হেলালের সহায়তা

অসুস্থ শিশুর চিকিৎসায় মীর হেলালের সহায়তা

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে হৃদরোগে আক্রান্ত ৮ বছরের শিশু অত্রি দাশের চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

চকবাজার থানা যুবদলের সংগঠক ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি বাপ্পী দে’র সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি শিশু অত্রির মায়ের কাছে এই আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, প্রান্ত বসাক, জীবন মিত্র রাজ, রানা, ফরহাদুল ইসলাম তারেক ও স্বেচ্ছাসেবক দল নেতা আমির খসরু রাজু প্রমুখ।

অনুদান প্রদানকালে বাপ্পী দে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা মীর হেলাল সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশু অত্রি দাশের হার্টে একটি ছিদ্র রয়েছে যা নিরসনে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। যার খরচ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা। শিশুর পিতা দরিদ্র নিতাই দাশের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়