রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ডাকে শুরু হয়েছে তারুণ্যের সমাবেশ। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে ৫ লাখ তরুণের সমাগমে যোগ দেবে। বেলা দেড়টার দিকে নগরের ওয়াসা, সিআরবি, টাইগারপাস, কদমতলীসহ আশপাশের এলাকায় দেখা যায় পলোগ্রাউন্ডে সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিদের নিয়ে বাস, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহনের ভিড়। গাড়ি রেখে সমাবেশস্থলে হেঁটে যাচ্ছেন বেশির ভাগ লোকজন।

শনিবার (১০ মে) দুপুর ২টায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই তারুণ্যের সমাবেশ। এরপর পর্যায়ক্রমে দেশের ৩টি বিভাগীয় শহরে এ কর্মসূচি পালিত হবে।

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। শাহ আমানত বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ, যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়