বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাপাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসা সহজ করে দিয়েছে।

এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন।

লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে বাংলাদেশি দূত জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে।

নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোরারোপ করেন তিনি।

এছাড়া তিনি জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।

বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়