Homeমুল পাতাথ্রি-হুইলারকে বাসের ধাক্কা, নিহত ৫

থ্রি-হুইলারকে বাসের ধাক্কা, নিহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

 

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়