Homeমুল পাতাসাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল আলমকে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুজন পুলিশ সদস্য গত রাতে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এই নিয়ে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।’

শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ার আগে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে সাধারণ অর্থনীতি বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একজন সিন্ডিকেট সদস্য।

অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়। ২০২১ সালের ১৮ জুলাই তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২২ সালের ২৪ মে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়