রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাহবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চার জন নেতাকর্মীর ওপর হামলার মামলায় প্রধান আসামি সংগঠনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী মাহদী ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। এর পরিপ্রেক্ষিতে ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন আহমদ রেজা হাসান মাহদী। এরপর থেকেই সাকিব পলাতক ছিলেন। মামলার ভিত্তিতে সাকিবের অন্যতম দুই সহযোগী এবং একই মামলার আসামি নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু নামে দুই জনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল রোববার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করে।

এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদীর যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য জেলা মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত এনামুল হক সাকিব বর্তমানে থানায় রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়