Homeমুল পাতাব্লাড ক্যানসারে আক্রান্ত ফাহিমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফাহিমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছড়া এলাকার ব্লাড ক্যানসারে আক্রান্ত ১২ বছরের ফাহিমা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ৯ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফাহিমাকে দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়