বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeমুল পাতাশেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে ট্রাইব্যুনালে জেড আই খান পান্নার আবেদন

শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে ট্রাইব্যুনালে জেড আই খান পান্নার আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

আজ মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন।

গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি।

তবে ট্রাইব্যুনাল বলেছেন- ‘উনার (জেড আই খান পান্না) একটা বায়োডাটা দিয়ে যেতে পারেন অন্য কোনো মামলায় তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া যায় কিনা আমরা পরবর্তীতে চিন্তা করব।’

এ পর্যায় ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়