Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতাসবকিছু নির্ধারণ করে আমলারাই, উপদেষ্টারা অসহায়: মির্জা ফখরুল

সবকিছু নির্ধারণ করে আমলারাই, উপদেষ্টারা অসহায়: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের যেসব উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তারা এখনো অনেক ক্ষেত্রেই অসহায়। সবকিছু নির্ধারণ করছে আমলারাই।

শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সংরক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমরা আশা করি, উপদেষ্টারা এতদিন যে চেষ্টা করেছেন, সেখান থেকে সবাই মিলে যদি যাত্রা শুরু করতে পারি, তাহলে বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অনাচার, অবিচার, নৈরাজ্য ও দুর্নীতি কাটিয়ে একদিনে সুন্দর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। এমনকি এক বছরের মধ্যেও সবকিছু ঠিক করে ফেলার সুযোগ নেই।

বিএনপির মহাসচিব আরও বলেন, গত ৫৩ বছরে আমরা ক্ষমতা পরিবর্তনের সঠিক বিধান তৈরি করতে পারিনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন সময় তৈরি হয়েছে। সেখানে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই।

তিনি বলেন, রাজনীতি মানে বিচ্ছিন্নভাবে কাজ করা বা জোড়াতালি দেওয়া নয়। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য, নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়