বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাপূজার ছুটি : ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম বিশেষ ট্রেন ৪ জোড়া

পূজার ছুটি : ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম বিশেষ ট্রেন ৪ জোড়া

প্রাইম ভিশন ডেস্ক »

পূজা স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন এসব ট্রেন চলবে। যাত্রীদের বিপুল চাহিদা মেটাতে রেলওয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানান,অতিরিক্ত যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর বুধবার ও ২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে টানা চারদিনের সরকারি ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। ফলে এবার পূজার লম্বা বন্ধে ঘোরাঘুরি কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে যাতায়াতের জন্য ট্রেনে মানুষের চাপ থাকবে বেশি।

সূত্র জানায়- আগামী ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। বিরতিহীন এই ট্রেন ওই দিন দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়। একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। বিরতিহীন ট্রেনটি রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

১ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়। একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

২ অক্টোবর কোনো স্পেশাল ট্রেন চলবে না। ৩ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়। একই দিন রাতে ঢাকা-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০২। রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে।

এরপর ৪ অক্টোবর কক্সবাজার-ঢাকা রুটে পরিচালনা করা হবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন-১০০১। বিরতিহীন ট্রেনটি সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ৮টায়। একই দিন ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। বিরতিহীন এই ট্রেন রাত সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌঁছাবে ভোর রাত সাড়ে ৪টায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়