Homeমুল পাতাপুলিশ দেখে পুকুরে লাফ, চট্টগ্রামের ফায়ার সার্ভিস তুলল যুবকের নিথর দেহ

পুলিশ দেখে পুকুরে লাফ, চট্টগ্রামের ফায়ার সার্ভিস তুলল যুবকের নিথর দেহ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বন্দর এলাকায় পুকুরে ডুবে মাসুদ রানা (৩০) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাসুদ রানা ওই এলকার স্থায়ী বাসিন্দা নেছার আহমেদের পুত্র।

এলাকাবাসীর ভাষ্যমতে, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২নং সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা দিকবেদিক ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি।

পরে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো: আবদুল মন্নান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়