Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামের কাচ্চি ডাইনের খাবারে ক্ষতিকর কেমিক্যাল

চট্টগ্রামের কাচ্চি ডাইনের খাবারে ক্ষতিকর কেমিক্যাল

প্রাইম ভিশন ডেস্ক »

খাবারে প্রাকৃতিক মশলার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে কাচ্চি ডাইন চট্টগ্রামের জিইসি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কেএফসি ও কেন্ডি নামে দুটি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন খাবারে কেওড়া জল ব্যবহার করছে। যেটি মোটেই উচিত নয়। এ কারণে কাচ্চি ডাইনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ক্ষতিকর কেমিক্যাল ও সুগন্ধি বাড়ানোর উপাদান মেশানো হয়েছিল খাবারে।

পাশাপাশি আমরা কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করার জন্য সতর্ক করেছি।

ফ্রিজে রাখা বাসি ফল ব্যবহার করে জুস তৈরি করে বিক্রির দায়ে ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট তিনটি খাবার প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়