Homeমুল পাতাধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না: সালাহউদ্দিন

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না: সালাহউদ্দিন

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। অতীতে সেগুলো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি কখনো ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি করেনি, করবে না। আমরা সবাই একই দেশের নাগরিক।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি হিন্দুদের ভোটকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। একটি গোষ্ঠী এখনো ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভাজন ও অনৈক্য ছড়াতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ঠেকাতে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার চেষ্টা যারা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও যোগ করেন, আমরা গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার জনগণ সেই অধিকার আদায় করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়