বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeমুল পাতাহাটহাজারী থানার অভিযানে গ্রেপ্তার ৭

হাটহাজারী থানার অভিযানে গ্রেপ্তার ৭

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারী ধলই মনিয়া পুকুরপাড় থেকে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।  এছাড়া আরেক অভিযানে মেখল থেকে গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদিকে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম (বড় মাদ্রাসা) মাঠ থেকে মো. সালাম (১৭) ও মো. রাতুল ইসলাম (১৬) নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) বিকালের দিকে হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশকে সোপর্দ করে ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকালের দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের আলিপুরস্থ মুন্সিপাড়ার চৌধুরী বাড়ির মৃত-আ. কাশেমের পুত্র মো. সালাম এবং পৌরসভার ২ নং ওয়ার্ডের রঙ্গিপাড়াস্থ শাহিদুল হক সওদাগর বাড়ির রফিক মিয়ার পুত্র মো. রাতুল ইসলামকে হাতে ধারালো অস্ত্র (দা) নিয়ে মাদ্রাসা মাঠে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া  বলেন, আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়