Homeমুল পাতাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

বগুড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ভোররাত ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানা পুলিশ তাদের জানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হচ্ছে। এর বাইরে জেলা পুলিশের কাছে এ ব্যাপারে আর কোনো তথ্য নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, বগুড়ায় ২০২৪-এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়