বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাটহাজারীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রাইম ভিশন ডেস্ক »

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে “উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সোমবার (১০ নভেম্বর) হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

এসময় তিনি বলেন, “স্থানীয় উদ্ভাবন ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা ও জীবনমান উন্নয়ন সম্ভব। স্থানীয়ভাবে উদ্ভাবিত টেকসই প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর, ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার (এসএসও) ড. মৌসোনা ইসলাম। তিনি বলেন, “স্থানীয় উদ্ভাবকদের তৈরি প্রযুক্তিগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দৈনিক সংগ্রামের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ল্যাব, প্রয়োজনীয় কেমিক্যাল ও যন্ত্রপাতির অভাব এবং দক্ষ শিক্ষকের সংকটের কারণে নতুন প্রজন্ম বিজ্ঞান বিষয়ে আগ্রহ হারাচ্ছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মৌসোনা ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়