Homeমুল পাতাডেঙ্গুতে মানবিক এক চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে মানবিক এক চিকিৎসকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলি নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ফাহমিদা আজিম কাকলি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমিল্লা নগর মাতৃসদনের কনসালটেন্ট ছিলেন।

কাকলির বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা ইউনাইডেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে পরে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।

রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।

স্বজনরা জানান, তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়