Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামহাটহাজারীতে সড়কে পড়েছিল নাবিকের লাশ

হাটহাজারীতে সড়কে পড়েছিল নাবিকের লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে সড়কের ওপর থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিন নগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ার অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার এস আই জাফর আহমদ বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। তাঁর সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ নৌবাহিনীর সেইলর পদে কর্মরত ছিলেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়