Tuesday, June 23, 2026
spot_img
Homeমুল পাতাআমানতের প্রতিদান দিতে আমি প্রস্তুত: মীর হেলাল

আমানতের প্রতিদান দিতে আমি প্রস্তুত: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারী-বায়েজিদ (চট্টগ্রাম-৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রচারণার শেষ দিনে হাটহাজারীতে জনসমুদ্র হয়েছে।

উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে সমবেত জনতার উদ্দেশে মীর হেলাল বলেন, আমি বিশ্বাস করি হাটহাজারী বায়েজিদ এলাকার জনগণের আস্থা আমার ওপর আছে। আপনারা ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের আমানতের প্রতিদান দিতে প্রস্তুত।

বিগত ১৭ বছর জীবনের মায়া ত্যাগ করে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তাঁর নিজের ও বিএনপির নেতাকর্মীদের সংগ্রামের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসব করে ধানের শীষে ভোট দিয়ে জীবনবাজি সেই সংগ্রামের পূর্ণতা দিতে হবে।

এলাকার উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, গত চার দশক ধরে আমার পরিবার হাটহাজারী-বায়েজিদ এলাকার মানুষের খেদমত করে আসছে। ধানের শীষে ভোট দিলে পাঁচ বছর পর নিশ্চয়ই মাথা উঁচু করেই আপনাদের কাছ যাব।

তিনি ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন দীর্ঘদিন হাটহাজারী বায়েজিদ এলাকায় ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিন এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে হাটহাজারীরও ব্যাপক উন্নয়ন তথা পরিবর্তন হবে। ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হলে হাটহাজারীর অভূতপূর্ব উন্নয়ন হবে।
এ সময় উপস্থিত জনতা মীর হেলালকে দু-হাত তুলে সমর্থন জানান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।আমরা দেশেই ছিলাম পালিয়ে যাইনি। আমাদের ওপর নির্মম নির্যাতন হয়েছে আমরা সহ্য করেছি।

কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি আগামী দিনে হাটহাজারী বায়েজিদ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানসহ শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটি উন্নত সমৃদ্ধ শান্তি সম্প্রীতির সংসদীয় আসন গড়ব।
তিনি কোনো প্রকার অপ্প্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের প্রতি আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপি সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান সিকদার, গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সদস্যসচিব আকবর আলি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, ত্বকিবুল ইসলাম তকি প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়