রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দীনের প্রার্থিতা বাতিলের ভুয়া বিজ্ঞপ্তি

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দীনের প্রার্থিতা বাতিলের ভুয়া বিজ্ঞপ্তি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিলসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া এবং নির্বাচন কমিশন থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জসীম উদ্দীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এম বশির আহমেদ জানান, এখন পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে- এমন কোনো আদেশ আমাদের নজরে আসেনি। এ বিষয়ে যদি কিছু প্রচার হয়ে থাকে, তা অপতথ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়